কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ০০:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ০০:৪৬

কুমিল্লা কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম অমর মল্লিক (৪৫)। রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অমর মল্লিক জেলার দেবিদ্বার উপজেলার কালামুড়িয়া গ্রামের রঞ্জিত মল্লিকের ছেলে। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন তিনি।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  শফিকুল আজম জানান, অমর মল্লিক মোটরসাইকেল যোগে কুমিল্লার পথে হাড়িসর্দার এলাকায় পৌঁছুলে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহতের লাশ ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম