কুলাউড়ায় সেই অপহরণকারীকে গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ০৩:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ০৫:১৬

মৌলভীবাজার মৌলভীবাজার জেলার কুলাউড়ায় মাকে হত্যা করে মেয়েকে অপহরণের ঘটনায় অপহরণকারী সেলিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত রুমেনা বেগমকেও (১৭) উদ্ধার করা হয়।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রাম থেকে সেলিম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
কুলাউড়া সার্কেলের পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার মোবাইলফোনে বলেন, ‘গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত জানা যাবে। অন্য অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন: চাকরি দেওয়ার কথা বলে টাকা নিতে এসে ২ ভুয়া পুলিশ আটক

শুক্রবার রাত আড়াইটার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরাইছড়াবস্তি গ্রামে ঘরের দরজা ভেঙে রুমেনা বেগমকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে কিশোরীর মা ছায়রা (৪৫) বেগমকে হত্যা করে তারা।
/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম