লক্ষ্মীপুরে ইউপি নির্বাচন: টাকার বিনিময়ে নৌকা প্রতীক বিক্রির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
১৮ এপ্রিল ২০১৬, ০৬:২৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ০৭:০৩


বক্তব্য রাখছেন করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম তছলীম হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়ায় ইউপি নির্বাচনে টাকার বিনিময়ে নৌকা প্রতীক বিক্রির ও মনোনয়নপত্রে নেতাদের স্বাক্ষর জালের অভিযোগ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।
রবিবার বিকালে করপাড়া ইউনিয়নের শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম তছলীম হোসেন,সহ-সভাপতি ডাক্তার মাঈনুদ্দিন মানিক, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পিংকু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করীম সেলিম।
আরও পড়ুন: ঢাকায় ব্যবসার কাজে এসে চীনা নাগরিকের মৃত্যু

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম তছলীম হোসেন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনায় ৬ নেতাকর্মীর নামের তালিকা কেন্দ্রে পাঠানোর কথা থাকলেও ষড়যন্ত্র করে আমার স্বাক্ষর নকল করে তা কেন্দ্রে পাঠানো হয়। আমি একজন প্রার্থী ছিলাম,অথচ দলের সিনিয়র নেতাদের টাকা দিয়ে আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। দলের ত্যাগী নেতাদের মতামতকে উপেক্ষা করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে যে লোকটি বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে, আমরা সে বেইমানের বিরুদ্ধে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর নবী খোকনকে (আনারস)এবার নির্বাচিত করবো। কারণ বর্তমান চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মজিব চেয়ারম্যান থাকা অবস্থায় দলের নেতাকর্মীদের কোন খোঁজ খবরনেননি। এমনকি দলের নাম ভাঙিয়ে বিভিন্ন সময়ে চাঁদাবাজি সন্ত্রাসীতে লিপ্ত ছিলেন তিনি।


সংবাদ সম্মেলনে আরও  বলা হয়,যদি কেউ ভোট কেন্দ্রে ঢুকে কারচুপি করার চেষ্টা করে তাহলে যে কোনও অপ্রীতিকর ঘটনার জন্য প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দায় নিতে হবে। পরে আনারস প্রতীকের পক্ষে একটি মিছিল শ্যামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। 
জেলার রামগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৮নম্বর করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিবের সঙ্গে দলের ত্যাগী, তৃণমূল নেতাকর্মীদের মতবিরোধ দেখা দিয়েছে। 

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম