নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বৈদ্যুতিক যন্ত্রাংশ বিস্ফোরণে দুইজন দগ্ধ এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় একটি শিল্প কারখানায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ দুই শ্রমিক হলেন, মাসুদ মিয়া (৩০) ও শাহাদাত (১৮)। দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এসআই নজরুল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস এর নির্মাণাধীন কারখানায় কাজ করছিল শ্রমিকেরা। এ সময় বিদ্যুতের ওয়েল্ডিং করার সময়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটে। এ সময় দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় আরও চার নারী শ্রমিক আহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: ৭ খুনের দুই মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে
/এনএস/এইচকে/







