জাজিরায় এমপি-প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল, ৩৬ জেলে আটক

শরীয়তপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১৪:২৪ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৪৬

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েছেন সংসদ সদস্য সাইদ আহমেদ আসলামসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩৬ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পালেরচর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান চলাকালে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে সোমবার সকালে পালেরচর এলাকায় যৌথভাবে অভিযান চালায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে অভিযানে অংশ নেওয়া সদস্যদের সঙ্গে জেলেদের উত্তেজনা তৈরি হয়। এ সময় শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং লাঠিসোঁটা নিয়ে অভিযানে থাকা সদস্যদের ধাওয়া দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, তাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে অংশ নেওয়া সদস্যরা নদীর পাড়ে অবস্থান নেন।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখার অভিযোগও পাওয়া গেছে। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ৩৬ জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, আমরা এখনো পদ্মা নদীতে অবস্থান করছি। ঘটনাটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। যারা এ ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করছি।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, পালেরচর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালাতে গেলে গ্রেফতারের ভয়ে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অভিযান জোরদার করা হলে তারা পালিয়ে যান। এ সময় ৩৬ জেলেকে আটক করা হয়েছে।

তবে ঘটনাটিকে নিজের ওপর হামলা হিসেবে দেখছেন না সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। তিনি বলেন, আসলে আমার ওপর হামলা- এভাবে বিষয়টি দেখছি না। তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অভিযান প্রতিহত করার জন্যই তাদের এই ক্ষোভ।

/আরএইচ/
সম্পর্কিত
শ্বশুরের ২৭ লাখ টাকা নিয়ে ফিরছিলেন জামাই, পথে ছিনতাই
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সর্বশেষ খবর
সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা  হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’