‘আর পড়বো না, নিটার ছেড়ে দেবো’ বলেও মারধর থেকে রেহাই পাননি ১৬ শিক্ষার্থী

সাভার প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬

‘আমি রুমে ঢুকে পরিচয় দিই। এরপর জিজ্ঞেস করে, কী হয়েছে? আমি কিছু বলার আগেই কানের ওপর থাপ্পড় মারতে শুরু করে। একের পর এক থাপ্পড় দিতে থাকে। আমি দুই হাত জোড় করে বলেছি, আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন। তারপরও মুখে ও মাথায় থাপ্পড় মারছিলো। একপর্যায়ে বলেছি, ভাই, আমি আর পড়াশোনা করবো না। নিটার ছেড়ে দেবো, আজই ভর্তি বাতিল করাবো। বাড়ি চলে যাবো, আর পড়বো না। তারপরও মারধর থামায়নি।’

এভাবেই নিজের ওপর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন ঢাকার সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিস ইকবাল।

গত বুধবার (১১ নভেম্বর) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাফিসসহ ১৬ শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের ১২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন টেক্সটাইল বিভাগের শুভ, সাগর শিকদার ও প্রান্ত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অমর্ত্য ও তানভীর। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ১৫তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন টেক্সটাইল বিভাগের সাদমান সাকিব, মোস্তাকিম বিল্লাহ, নাফিস ইকবাল, আদর, রিশাদ, তাওসিফ, সিফাত, শাওন ও লাবিব; সিএসই বিভাগের রাম রুপম, যুবরাজ ও সাদ আব্দুল্লাহ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের নেহাল, শাফিন আনজিব ও শিহাব।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের কার্যক্রম নিয়ে ১৬তম ব্যাচের নিলয় নামে এক শিক্ষার্থীকে ফোন করেন ১২তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য। বিষয়টি নিয়ে ১৫তম ব্যাচের আরেক শিক্ষার্থী নিলয়কে জিজ্ঞাসা করেন। এ ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হন অমর্ত্য।

এর জেরে গত ৪ নভেম্বর ১৫তম ব্যাচের রাম রুপম ও মোস্তাকিম বিল্লাহকে ছাত্রাবাসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন অমর্ত্য। একপর্যায়ে তাদের মারধরও করা হয়। পরে মোস্তাকিম প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান ভুক্তভোগীরা।

এর প্রায় এক সপ্তাহ পর, গত ১১ নভেম্বর একই ঘটনা নিয়ে রাম রুপম, নাফিস ইকবাল ও মোস্তাকিম বিল্লাহকে ক্যাম্পাসের ছাত্রাবাসের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ।

দীর্ঘ সময়েও ওই তিন শিক্ষার্থীর খোঁজ না পেয়ে অন্যরা তাদের সন্ধান করতে গেলে ১৫তম ব্যাচের আরও ১২ শিক্ষার্থীকে ৩০৭ নম্বর কক্ষের পাশের করিডরে ডেকে নেওয়া হয়। সেখানে তাদেরও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের অভিযোগ, এ সময় চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও বেল্ট দিয়ে মারধর করা হয়। এমনকি হাতের আঙুলের ফাঁকে সিলস্ট্যাম্প ও পয়সা ঢুকিয়ে চাপ দিয়েও নির্যাতন করা হয়। এতে সাদমান সাকিবের নাক দিয়ে রক্ত পড়ে এবং রাম রুপমের কানে জখম হয়। অন্য কয়েকজনের শরীরেও নীলাফুলা জখম হয়।

নির্যাতনের শিকার শিক্ষার্থী রাম রুপম বলেন, আমি আগের কোনো ঘটনা জানতাম না। আমাকে ডেকেছে, আমি গেছি। যাওয়ার পরপরই কিছু জিজ্ঞাসা না করে থাপ্পড় মারতে শুরু করে। কানে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারার একপর্যায়ে কান দিয়ে রক্ত বের হয়। এর আগেও ৪ নভেম্বর আমাকে মারধর করা হয়েছিল। সিনিয়র ভাইয়েরা কোনো বাছবিচার ছাড়াই আমাদের নির্মমভাবে মেরেছেন। আমরা অভিযোগ করেছি। ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমি খুব ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছি।

আরেক ভুক্তভোগী মোস্তাকিম বিল্লাহ বলেন, একটা সামান্য বিষয় নিয়ে নিজেদের ইগো থেকে আমাদের ডেকে নিয়ে মারধর করেন সিনিয়ররা। কাউকে বেল্ট দিয়ে, কাউকে চড়-থাপ্পড় মেরেছেন। আমাকে থাপ্পড় মারার পাশাপাশি গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়েছে।

নাফিস ইকবাল বলেন, আমি ভাইদের কাছে করজোড়ে মাফ চেয়েছি। আমাকে ছেড়ে দিতে বলেছি। কিন্তু এরপরও তারা ক্রমাগত মারধর করেছেন। এমনকি আমি বলেছি, আর নিটারে পড়ব না। তারপরও আমাকে ছাড়েননি।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, মারধরের ঘটনায় তাদের ব্যাচের আরও ছয় শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। লিখিত অভিযোগেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নিটারের প্রক্টর মোহাম্মদ ফতেহ আলী খান পান্নী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের বক্তব্য শুনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা বলেন, আমি বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিটারে এ ধরনের কাজের কোনও সুযোগ নেই।

/আরএইচ/
সম্পর্কিত
পুলিশ দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে নারীর কাছে মিললো ইয়াবা-চাকু
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
‘মুসলিম সাহিত্য সমাজের রেনেসাঁর লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি’
‘মুসলিম সাহিত্য সমাজের রেনেসাঁর লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি’
ব্যাংকের কার্ড থাকবে চ্যাটজিপিটির হাতে! এবার আপনার হয়ে কেনাকাটা করবে এআই
ব্যাংকের কার্ড থাকবে চ্যাটজিপিটির হাতে! এবার আপনার হয়ে কেনাকাটা করবে এআই
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল