নির্বাচন পরবর্তী সহিংসতা

কচুয়ায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

মাগুরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ১৮:২১আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৯:০৩

ইউপি নির্বাচন ২০১৬ মাগুরার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সংঘটিত এ ঘটনায় আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে এবং দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান জানান, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ৯নং ওয়ার্ডে কচুয়া গ্রামের নাজির হোসেন মেম্বার নির্বাচিত হওয়ার পর পরাজিত প্রার্থী সুমন হোসেন নাজিরের সমর্থদের দেখে নেওয়ার হুমকি দেন। এর জেরে মঙ্গলবার সকালে সুমন তার সমর্থকদের নিয়ে নাজিরের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় দু’পক্ষের সংষর্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে আক্কাস (৪৫), জাকির (২০), মামুন (২০), কনক (৫০) ও বুধই-কে(৪৫) মাগুরা সদর হাসপাতালে অন্যদের শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত।
/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম