বাঁশখালীতে ফের শুরু বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলন

চট্টগ্রাম প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ০১:১৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ০১:২১

বাঁশখালীতে সমাবেশ, ফাইল ছবি ১৫ দিনের স্থগিত শেষে বাঁশখালীতে ফের শুরু হয়েছে বিদ্যুৎকেন্দ্রবিরোধী কর্মসূচি। মঙ্গলবার বিকেলে ‘বসতভিটা ও গোরস্থান’ রক্ষা কমিটির উদ্যোগে পশ্চিম গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৫ দিন পর অনুষ্ঠিত ‘কয়লা বিদ্যুৎকেন্দ্রবিরোধী’ সমাবেশটি উত্তেজনা নিয়ে শুরু হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যরা অংশ নেন। সমাবেশে কয়েকহাজার গ্রামবাসী অংশ নিলেও সমাবেশ থেকে নতুন কোনও কর্মসূচি ঘোষণা করা হয়নি।
সমাবেশে ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক লিয়াকত আলী বলেন, বাঁশখালীর অধিবাসীরা যেকোনও মূল্যে বিদ্যুৎকেন্দ্র প্রতিহতে প্রস্তুত রয়েছেন। সরকার পরিবেশ ও জনজীবনের ক্ষতি করে এখানে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারবে না। আমরা এখানে কোনও কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে দেব না।

জাতীয় কমিটির হাসান মারুফ রুমী বলেন, কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিবেশের ব্যাপক ক্ষতি করে। ব্যাপক ক্ষতি বিবেচনায় বর্তমানে ভারত, চীন এই ধরণের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করে দিচ্ছে। এ রকম জনবহুল এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে তা ভয়াবহ ক্ষতির কারণ হবে।

আরও পড়তে পারেন:  বাঁশখালীতে ফের শুরু বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলন সরকারের সঙ্গে কওমি আলেমদের সৌহার্দ্য বাড়ছে

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য মাহবুব সুমন, স্থানীয় অধিবাসী জাকের আহমেদ, আবু আহমেদ এবং আবুল হোসাইন আবুসহ প্রমুখ।

এর আগে গত ৯ এপ্রিল বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রবিরোধী সব রকমের কর্মসূচি স্থগিত করেছিল স্থানীয় গ্রামবাসীদের ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’। তখন ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক লিয়াকত আলী জানিয়েছিলেন, সরকারের আশ্বাসের ফলে আমরা বিদ্যুৎকেন্দ্রবিরোধী সব কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিত করেছি। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে আবারও আন্দোলন শুরু হবে।

 /এমও/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম