দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ!

বরিশাল প্রতিনিধি
০৮ মে ২০১৬, ১৩:১৫আপডেট : ০৮ মে ২০১৬, ১৩:১৭

বরিশাল বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামে আট বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ৬৫ বছরের দাদার বিরুদ্ধে।  শিশুটিকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার দিনগত রাতে শিশুর মা কাজল বেগম থানায় মামলা দায়ের করেন।
উজিরপুর থানার এসআই তৌহিদুজ্জামান বলেন, মামলা দায়ের করার পর রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানা গেছে ঘটনার পর থেকে তৈয়ব আলী পলাতক রয়েছেন।
এজাহারে জানা গেছে,গত বৃহস্পতিবার (৫ মে) রাতে তৈয়ব আলী প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে তৈয়ব আলী পালিয়ে যান। ওই  রাতেই প্রথমে  শিশুটিকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে ও পরে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে শনিবার রাতে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম