ভোলায় কানাডার রাষ্ট্রদূতের সফর

ভোলা প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১৯:০২আপডেট : ১৭ মে ২০১৬, ১৯:০২

ভোলায় কানাডার রাষ্ট্রদূতের সফর একদিনের সংক্ষিপ্ত সফরে ভোলায় কানাডার অর্থায়নে প্রকল্পগুলো দেখে গেলেন কানাডিও রাষ্ট্রদূত এইচ. ই মিস্টার লামাড়ে। এ সময় তার সফর সঙ্গী ছিলেন, সেখানকার কাউন্সিলর অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর (অপারেশন ডেভেলবমেন্ট) ব্রায়ন আলমাক্যান্ডরস ও জেসিকা বিকস। এছাড়াও রন্সি বসু, তৌফিক আহমেদ, নজরুল ইসলাম, সনদ কুমারসহ ইউনিসেফ, কোস্ট্র ট্রাস্টসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এই প্রতিনিধি দলটি। এ সময় তারা ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা এবং বাল্য বিয়ের কুফল বিষয়ে নাটিকা উপভোগ করেন।

কানাডিও অর্থায়নে ইউনিসেফ এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট বাল্য বিয়ে রোধে কাজ করে আসছে। ভোলার জেলা সদর, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ১৮৪টি বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দ্বীপ জেলার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সক্ষমতা, লিঙ্গ বৈষম্য, বাল্য বিয়ে বন্ধ, জ্ঞান ও সমতা নিশ্চিতের লক্ষ্যেই কাজ করছেন বিদেশি এই প্রতিনিধি দল।

পরে প্রতিনিধি দলটি সদরের বাপ্তা ইউনিয়নে কিশোর-কিশোরী দলের সঙ্গে কথা বলেন। বিকালে ভেলুমিয়া এলাকায় একটি উঠান বৈঠকে অংশগ্রহন করেন তারা।

এর আগে সকালে সার্কিট হাউজ জেলা প্রশাসনের কমকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন কানডিও রাষ্ট্রদূত।

আরও পড়ুন:
নারায়ণগঞ্জে সেই প্রধান শিক্ষককেই সাময়িক বরখাস্ত!

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি