শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল প্রতিনিধি
১৮ মে ২০১৬, ১৭:২৭আপডেট : ১৮ মে ২০১৬, ১৮:৪৮

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ইন্টার্ন চিকিৎসকরা মঙ্গলবার দিনগত রাত ১টা থেকে কর্মবিরতি শুরু করেছেন।

শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোসাদ্দেক হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী মূলত যেসব দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো হলো, চিকিৎসকদের ওপর হামলা, পুলিশের হাতে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনার বিচার দাবি, দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা ও রোগীর স্বজনদের হাতে চিকিৎসকদের লাঞ্ছিত হওয়ার ঘটনার পুনরাবৃত্তি না ঘটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের নেওয়া সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী তাদের এ দাবি না মানা পর্যন্ত কোনও ইন্টার্ন চিকিৎসক কর্মস্থলে যাবেন না। এদিকে, মঙ্গলবার রাত ৯টার দিকে সার্জারি ইউনিটের ৫ম তলায় রোগীর স্বজনদের আক্রমণে আহত চিকিৎসকরা রাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

ধর্মঘটের কারণে হাসপাতালের ভেতরে ঢুকতে না পেরে রোগীর স্বজনদের বিকল্প উপায় উদ্ভাবন

হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল হক জানান, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চললেও অন্য চিকিৎসকরা রোগী ভর্তি ও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবারের হামলায় সহকারী রেজিস্ট্রার পলাশ, শাহ-আলম, রোগীর স্বজন এনামুল হক পান্নু, পুলিশের এসআই মোস্তফা, এএসআই মহিউদ্দিন, কনস্টেবল কাওসার ও ফিরোজসহ সাতজন আহত হন।

আরও পড়ুন: ‘আমার এখন দেহ আছে, প্রাণ নেই’

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম