ইউপি সদস্যের ওপর হামলা

পিরোজপুরে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ১৭:১৪আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:১৬

পিরোজপুর পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউপি সদস্য ও মৎস্যজীবী নেতা মো. আল মামুনের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান হানিফ খাঁন ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান।
সোমবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগসহ সব অঙ্গসংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সহ-সভাপতি আবুল কালাম খান, যুগ্ম সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মোল্লা ও আহত ইউপি সদস্যের ছোট ভাই মো. মাসুম হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে ইউপি সদস্য আল মামুনের ওপর হামলায় জড়িত ইউপি চেয়ারম্যানসহ অন্যদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য গত ২৬ মে ইউপি নির্বাচনের জের ধরে কদমতলা ইউপি চেয়ারম্যান মো. হানিফ খান ও তার সহযোগীরা ইউপি কার্যালয়ের সামনে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুনকে পিটিয়ে পা ভেঙে দেয়। এ ঘটনায় আল মামুম বাদী হয়ে হানিফ খাঁসহ ৪ জনের নামে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নদী থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বিএসএফ 

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম