বরগুনায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যসহ গ্রেফতার ৩৫

বরগুনা প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ১৯:৩৮আপডেট : ১৪ জুন ২০১৬, ১৯:৩৮

বিশেষ অভিযান গুপ্তহত্যা প্রতিরোধে দেশব্যাপী বিশেষ অভিযানে বরগুনায় আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বরগুনার ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা হলেন  আইউব আলী (৫৫) ও খলিল (৫২)।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রিয়াজ হোসেন পিপিএম  জানান, আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানির ভাই। বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়া সদর উপজেলা থেকে পাঁচজন, পাথরঘাটা থেকে ৯ জন, বামনা থেকে ছয়, বেতাগী থেকে তিন, আমতলী থেকে আট এবং তালতলী থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

ধর্ষণ থেকে ‘যৌন সংসর্গ’: তনু হত্যার তদন্ত কোন পথে

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের