পটুয়াখালীতে প্রতিমা ভাঙচুর

পটুয়াখালী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ১৬:৫১আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৬:৫৬

পটুয়াখালী পটুয়াখালীর বাউফলের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ আগস্ট)রাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের পালপাড়া গ্রামের ওই মন্দিরের আসন্ন দুর্গা পূজা উপলক্ষে তৈরি দুর্গাসহ সব প্রতিমা ভাঙচুর করা হয়। এসময় দুর্বৃত্তরা পূজা না করার জন্য মন্দিরে একটি চিঠি ফেলে রেখে যায়।
বিষয়টি জানার পর হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সোমবার সকালে মন্দির এলাকায় পুলিশি পাহাড়া বসানো হয়েছে।
পুলিশ ও কমিটির সদস্যরা জানায়, দুর্গা পূজা উপলক্ষে প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়ে। এসময় হঠাৎ করে রবিবার রাতে দুর্বৃত্তরা দুর্গা প্রতিমা ভাঙচুর করে ফেলে রেখে যায়।তারা প্রতিমার গায়ে গোবর ছিটিয়ে দেয় এবং হাতে লেখা দুই পৃষ্ঠার একটি চিঠি রেখে যায়। চিঠিতে পূজা না করাসহ বিভিন্ন আপত্তিকর কথা লেখা রয়েছে।
পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজা পরিচালনা কমিটির সভাপতি বরুন পাল বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার রাত ১২টা পর্যন্ত প্রতিমা গড়ার কারিগর (গুনরাজ) কাজ করে ঘুমাতে যান। সকালে প্রতিমা ভাঙা দেখে থানা পুলিশে খবর দেওয়া হয়।
ওসি আজম খান ফরুকী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদেরকে সুষ্ঠুভাবে পূজা উৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।

আরও পড়ুন: বাবার বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ ছেলের

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি