৬০ যাত্রী নিয়ে লঞ্চডুবি, নিখোঁজ ২৫

বরিশাল প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০০

বরিশাল

বরিশালে সন্ধ্যা নদীর দাশেরহাট পয়েন্টে ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চটির নাম এনএল ঐশি। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লঞ্চটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা। লঞ্চের ২০ থেকে ২৫ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তারা।

বরিশালের পুলিশ সুপার এসএম আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডুবে যাওয়া লঞ্চটি বানারিপাড়া সরূপকাঠি অভ্যন্তরীণ রূটে চলাচল করতো। তাৎক্ষণিকভাবে লঞ্চ ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। লঞ্চ ডুবির পর শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে লঞ্চের উদ্ধার কাজ শুরু হয়েছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও তথ্য জানাতে পরেনি।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম