ভোলায় চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি

ভোলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৩

চলছে পূজার প্রস্তুতি

ভোলার ৯৬টি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব হবে। পূজা নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে জেলার অধিকাংশ পূজামণ্ডপের প্রতিমা গড়ার মূল কাজ শেষ হয়েছে। কোন কোন মণ্ডপে চলছে প্রতিমায় রংতুলির কাজ। আবার কোথাও কোথাও চলছে প্যান্ডেল তৈরি ও ডেকোরেশনের কাজ। হাতে আর মাত্র কয়েক দিন বাকি। তাই দিন-রাত এক করে চলছে সাজ-সজ্জার কাজ।

এবছর জেলার ৭টি উপজেলার ৯৬টি মণ্ডপের মধ্যে ভোলা সদর উপজেলায় ২২টি, দৌলতখান উপজেলায় ৬টি, বোরহানউদ্দিন উপজেলায় ২০টি, তজুমদ্দিন উপজেলায় ১১টি, লালমোহন উপজেলায় ১৮, চরফ্যাশন উপজেলায় ১০টি ও  মনপুরা উপজেলায় ৯টি।

ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ জানান, ভোলার ৯৬টি মণ্ডপে উৎসবের আমেজে চলছে শারদীয় দুর্গোৎসব উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে জেলা পুলিশ ও থানা পুলিশ কর্তপক্ষের সঙ্গে পূজা উদযাপন কমিটির একাকিকবার সভা হয়েছে । পাশাপাশি তিনি পূজা উদযাপনে সরকারে গৃহীত নানা পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন জানান, ভোলার পূজা মণ্ডপগুলোয় পুলিশ ও আনসারের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে । এছাড়া সব পূজা কমিটির সঙ্গে পুলিশের রয়েছে সার্বক্ষণিক যোগাযোগ।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান