একই নম্বর থেকে হুমকি: জিডি করলেন ইমতিয়াজ মাহমুদ

বরিশাল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৮:২৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৯:৩১

ইমতিয়াজ মাহমুদ যে নম্বর থেকে দেশের পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই একই নম্বর থেকে হত্যার হুমকি পান বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ। এ ঘটনায় রবিবার বরিশাল মহানগরীর কোতোয়ালী মডেল থানায়  জিডি (নং ৭৪৪) করেছেন তিনি।
কোতোয়ালী থানার এসআই আসাদুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, সাধারণ ডায়েরিতে ইমতিয়াজ মাহমুদ উল্লেখ করেন, ১৩ অক্টোবর নগরীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন তিনি। ওই দিন দুপুর ৩টা ১০ মিনিটে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে তাকে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয়। বার্তাটিতে লেখা ছিল, ‘Be Careful, validity of your, Existence is waiting under our sharp sword | ABT 14.’

এ বিষয়ে ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তার খাতিরে রবিবার থানায় জিডি করেছি।’

এর আগে ওই একই নম্বর থেকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক এবং বিশিষ্ট কথা সাহিত্যিক মঈনুল আহসান সাবের, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানকে হত্যার হুমকি দিয়ে ক্ষুদে বার্তা পাঠানো হয়।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের