বরিশালের শেবাচিমে ২৫ ওষুধ প্রতিনিধির ব্যাগ জব্দ!

বরিশাল প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ১৯:০৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৯:০৭





বরিশাল বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার সময় সোমবার দুপুরে বিভিন্ন ওষুধ কোম্পানির ২৫ জন প্রতিনিধির ব্যাগ জব্দ করেছে চিকিৎসকরা।






শেবাচিমের রেডিওলজি বিভাগের চিকিৎসক শিরীন সাবিহা তন্নীর নেতৃত্বে একদল চিকিৎসক পুরো হাসপাতালে অভিযান চালিয়ে ব্যাগগুলো জব্দ করেন বলে সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা জানান, এ হাসপাতালে দক্ষিণাঞ্চলের সব থেকে বড় হাসপাতাল হওয়ায় এখানে রোগী আসে অনেক দূর-দূরান্ত থেকে। এরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা রোগীদের যে  ওষুধের ব্যবস্থাপত্র দেন তা নিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা টানাহেঁচড়া শুরু করেন। এতে বেশ ভোগান্তি পোহাতে হয় রোগীদের।
পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পছন্দের ওষুধ রোগীদের না দিলে চিকিৎসকদেরও কটু কথা শুনতে হয়। তাই চিকিৎসকরা মিলে পুরো হাসপাতালে অভিযান চালিয়ে ২৫ জন ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে তাদের ব্যাগ জব্দ করে।
শেবাচিমের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম জানিয়েছেন, অনেক দিন ধরেই  ওষুধ প্রতিনিধিদের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ শুনে আসছি। এছাড়া তারা হাসপাতালের নিয়মও ভঙ্গ করেছে। তার পরিপ্রেক্ষিতে এসব  ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে দৌরাত্ম্য কমানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান