বরিশালে গৃহবধূকে গণধর্ষণ, ৪ ধর্ষকের স্বীকারোক্তি

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ০২:৪৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ০২:৪৫

বরিশাল বরিশাল নগরীতে গৃহবধূকে রাতভর গণধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে চার ধর্ষক। রবিবার বরিশালের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. আলী হোসাইন তাদের জবানবন্দি নেন।
চার ধর্ষক হলো- ধান গবেষণা এলাকার বাসিন্দা মালেক গাজীর ছেলে রাসেল গাজী, একই এলাকার খলিল জোমাদ্দারের ছেলে রাজিব, আলী হাওলাদারের ছেলে জাহিদ ও বাকেরগঞ্জের আইউব আলীর ছেলে রোকন।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গৃহবধূকে নগরীর চর আইচা খেয়াঘাট থেকে ধরে নিয়ে যায় জবানবন্দি দেওয়া চার ধর্ষক। পরে নগরীর ২৪নং ওয়ার্ড খ্রিস্টানপাড়া এলাকার বাগানে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। শুক্রবার সকালে স্থানীয়রা টের পেলে গৃহবধূকে ফেলে তারা পালিয়ে যায়।

পরে গৃহবধূ থানায় চারজন নামধারীসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করে। মামলা নেওয়ার পর আসামিদের গ্রেফতার করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী