যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১৬:০০আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৬:০০

ঝালকাঠি ঢাকা থেকে ছেড়ে আসা ঝালকাঠিগামী যাত্রীবাহী সুন্দরবন-৬ লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত এক  নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আ. রকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম মাহমুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও লঞ্চের সুপারভাইজার মিলন জানান, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ঝালকাঠিগামী যাত্রীবাহী সুন্দরবন-৬ লঞ্চে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিনজন লঞ্চের তিন তলার দুই বেডের একটি মাস্টার কেবিন ভাড়া নেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে লঞ্চটি ঝালকাঠি ঘাটে আসলে সকাল ৯টার সময় কেবিন বয় ওই তিন যাত্রীর কাছে কেবিনের চাবি চাইতে গেলে বাইর থেকে তালাবদ্ধ দেখতে পায়।

পরে সুন্দরবন লঞ্চের সুপারভাইজার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাহে আলম  জানান, আজ সকালে সুন্দরবন-৬ লঞ্চ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে সঙ্গীরা পালিয়ে যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা রজু করা হচ্ছে বলেও জানান তিনি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের