জেলা পরিষদ নির্বাচন: পিরোজপুরে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন জমা

পিরোজপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৮:০০

জেলা পরিষদ নির্বাচন: পিরোজপুরে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন জমা
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান মহারাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এবং ব্যবসায়ী আব্দুল্লাহ আল  মাসুদ।

এদিকে, নির্বাচনে ১৫টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭১ জন প্রার্থী আর পাঁচটি সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম  জেলা রিটার্নিং অফিসার ও পিরোজপুরে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট চন্ডী চরণ পাল, পিরোজপুর পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

এরপর কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান মহারাজের পক্ষে পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মলিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক খোকন জেলা নির্বাচন অফিসার মো. আরিফুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে বুধবার মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এবং ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুদ।

আরও পড়ুন:
বরগুনা জেলা পরিষদে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী