বরিশালে ৫ ইটভাটায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৬, ২০:১৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ২০:২১

ভ্রাম্যমাণ আদালত বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ইটভাটাকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক নজরুল ইসলাম বলেন, সোমবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এবং রেজাউল করিমের পরিচালনায় বাকেরগঞ্জের কলসকাঠীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইটভাটায় কার্যক্রম পরিচালনা এবং জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে মেসার্স পদ্মা ব্রিকসকে ৮০ হাজার টাকা, মেসার্স বলাকা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স নিউ মডার্ন ব্রিকসকে ৮০ হাজার টাকা, মেসার্স ওয়ান স্টার ব্রিকসকে ৮০ হাজার টাকা এবং নিপা স্টার ব্রিকসকে দেড় লাখ টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. তোতা মিয়া।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি