শিক্ষিকাকে তাড়াতে বিদ্যালয়ে তালা দিলেন সভাপতি

পিরোজপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৭, ২০:৪৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২০:৪৩

শিক্ষিকাকে তাড়াতে বিদ্যালয়ে তালা দিলেন সভাপতি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০১নং মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন পরিচালনা পর্ষদের সভাপতি। বুধবার সকাল ১০টার দিকে পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাহাবুদ্দিন তালুকদার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওই বিদ্যালয় থেকে অন্যত্র বদলির আদেশ পাওয়া এক শিক্ষিকা এখনও কর্মস্থল ত্যাগ না করায় ক্ষুব্ধ হয়ে পরিচালনা পর্ষদ সভাপতি এ কাজ করেছেন।    

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন মিত্র বলেন, ‘বুধবার সকালে বিদ্যালয়ে এসে আমরা দাপ্তরিক কাজ করছিলাম। হঠাৎ করে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি শাহাবুদ্দিন তালুকদার এসে শিক্ষার্থী ও আমাদের বের করে মূল গেটে তালা দিয়ে চলে যান।’

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনক রানী গণপতি বলেন, ‘শিক্ষকদের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে কী কারণে সভাপতি বিদ্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন তা জানতে পারিনি।’

মঠবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ‘বিদ্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

পরিচালনা পর্ষদের সভাপতি শাহাবুদ্দিন তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষক নুরুন্নাহার অন্যত্র বদলি হওয়ার পরও এ বিদ্যালয়ে থাকার জন্য চেষ্টা করছেন। এ কারণেই আমি বিদ্যালয়ে তালা লাগিয়ে দিয়েছি।’

আরও পড়ুন:
জঙ্গিবাদকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘জঙ্গিবাদ দমনে নতুন টিম হচ্ছে’ 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান