পিরোজপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

পিরোজপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ০০:৫৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ০০:৫৪

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাইউমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে মঠবাড়ীয়া পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ইউপি সদস্য কাইউম শেখ মঠবাড়ীয়া শহরের কাজ শেষে রাত ৮টার দিকে বড়মাছুয়ার বাড়িতে ফিরছিলেন। তিনি দক্ষিণ বন্দর এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহতাবস্থায় কাইউমকে প্রথমে মঠবাড়ীয়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বলেন, হামলায় আহত ইউপি সদস্য কাইউম আমার সমর্থক ও ইউপি প্যানেল চেয়ারম্যান।
তিনি আরও বলেন,কাউমের জ্ঞান ফেরার পর জানা যাবে তার ওপর হামলায় কে কে জড়িত ছিল।
মঠবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান