পিরোজপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ০০:৪৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০০:৫২

পিরোজপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম পিরোজপুর সদর উপজেলার ৬ নম্বর শারিকতলা- ডুমরিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরাজুল ইসলাম রাজু মোল্লাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর শহরের বলাকা ক্লাব সড়কে এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত ) হাচনাইন পারভেজ এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

রাজু মোল্লা এ বছর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।

রাজু মোল্লার চাচাতো ভাই পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম জুয়েল মোল্লা বলেন, ‘শহরের বলাকা ক্লাব সড়কে আমাদের বাসায় একটি

বিয়ের অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে আমার ভাই( রাজু মোল্লা) খেয়ে বাসা থেকে সামান্য দূরত্বে মসজিদ মোড়ে থাকা একটি দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইলে ফোনে কথা বলছিল। এ সময় একদল সন্ত্রাসী সেখানে তাকে কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায়।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইসতিয়াক আহম্মেদ জানান, রাজু মোল্লার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম