বরগুনায় হরিণের মাংস-চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড

বরগুনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:১৯

বরগুনা বরগুনায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৪মণ হরিণের মাংস, ৩টি হরিণের চামড়া ও ৪টি মাথাসহ একটি নামবিহীন ট্রলার আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। রবিবার ভোররাতে বিষখালী নদীর নিশানবাড়িয়া ঘাটে থাকা একটি ট্রলার থেকে এগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষখালী নদীতে নিয়মিত অভিযানকালে সন্দেহ করে একটি ট্রলারকে ধাওয়া করা হয়। পরে রাত ৩টার দিকে বিষখালী নদীর নিশানবাড়িয়া ঘাটে ট্রলারটি নোঙর করে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় নামবিহীন ট্রলার, ৪ মণ হরিণের মাংস, ৩টি হরিণের চামড়া ও ৪টি হরিণের মাথা জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলার, মাংস, মাথা ও চামড়া বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রলারে প্রায় ৪জন চোরাকারবারী ছিলো বলেও জানান পাথরঘাটার এই স্টেশন কমান্ডার।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের