ছেলের গুলি থেকে অল্পের জন্য বাঁচলেন ঝালকাঠির পৌর মেয়র!

ঝালকাঠি প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ০০:১০আপডেট : ০১ মার্চ ২০১৭, ০০:১৪

ঝালকাঠি ঝালকাঠি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন তালুকদারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার ছেলে আমিনুল ইসলাম লিটনের বিরুদ্ধে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান লিয়াকত হোসেন। এ ঘটনার পর পুলিশ আগ্নেয়াস্ত্রসহ লিটনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও মেয়র লিয়াকত হোসেন তালুকদারের একাধিক ঘনিষ্টজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মেয়রের অজান্তে তার ছেলে আমিনুল ইসলাম লিটন অর্থের বিনিময়ে অবৈধ ইজিবাইকের লাইসেন্স দিচ্ছিলেন। এ ঘটনা মেয়র জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কোর্ট রোডের নিজস্ব কার্যালয়ে ছেলে লিটনকে ডেকে বকাঝকা করেন। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয।

এর এক পর্যায়ে উত্তেজিত আমিনুল ইসলাম তার সঙ্গে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে মেয়রকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হলে মেয়র বেঁচে যান।

তাৎক্ষনিকভাবে এ ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম লিটনকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে।

এ প্রসঙ্গে ঝালকাঠীর পৌর মেয়র লিয়াকত হোসেন তালুকদার স্থানীয় সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে রাজী হননি। তিনি কোর্ট রোডের নিজ বাসভবনে অবস্থান করছেন।
পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান জানান, আমিনুল ইসলাম লিটনকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ২টি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান