অস্ত্র মামলায় মেয়র পুত্র রিমান্ডে

ঝালকাঠি প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ২০:৩৯আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:৫২

JHALOKATHI PIC  Liton

ঝালকাঠি পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের বিচারক রুবাইয়া আমিনা এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফারুক হোসেন অভিযুক্ত আমিনুল ইসলাম লিটনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে ঝালকাঠি সদর থানার এস আই কায়সার আহম্মেদ বাদী হয়ে আমিনুল ইসলাম লিটন তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কোর্ট রোডে বাসায় লিয়াকত আলী তালুকদারকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে তার ছেলে আমিনুল ইসলাম লিটনকে আটক  করে পুলিশ। পরে পুলিশ বাসায় তল্লাশি চালিয়ে লিটনের রুম থেকে একটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার ওসি মো. মাহে আলম জানায়, পারিবারিক বিরোধের সূত্র ধরে পিতা-পুত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ছেলে লিটন বাবার দিকে গুলি ছোড়ে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে পুলিশ মেয়রের বাসায় গিয়ে তাকে উদ্ধার করে এবং ছেলে লিটনকে আটক করে থানায় নিয়ে আসে।

/জেবি/

আরও পড়তে পারেন: দৌলতদিয়া ঘাটে দুই দিনে ৩০ লাখ টাকার লোকসান!

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি