পিরোজপুরে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষককে অব্যাহতি

পিরোজপুর প্রতিনিধি
০২ মার্চ ২০১৭, ০১:৫৬আপডেট : ০২ মার্চ ২০১৭, ০১:৫৮

পিরোজপুর পিরোজপুরের স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষককে অব্যাহতি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার একই সঙ্গে আদালত শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব প্রধান শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা ও ৩৩ পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করেছেন আদালত।

শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব নির্মল চন্দ্র ঢালী জানান, ‍স্বরুপকাঠীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির আহমেদ বুধবার শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে আসে। এ সময় একটি কক্ষে পরীক্ষার্থীদের মধ্যে নৈব্যক্তিক প্রশ্ন বিতরণে অনিয়ম দেখতে পেয়ে ওই কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী তালুকদারকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলা দেখতে পেয়ে তিনটি স্কুলের ৮ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন নির্দেশ দেন। এছাড়া ৩৩ পরীক্ষার্থীর এমসিকিউ পদ্ধতির উত্তরপত্র বাতিল করেন।    

অব্যাহতি পাওয়া ৮ শিক্ষক হলেন, শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হ্যাপি রানী মণ্ডল, অসীম হালদার, পিন্টু হালদার, সিদ্ধার্থ সিকদার, অর্চনা, মো.শামসুল হক ও   দৈহারী ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.হাফিজুর রহমান ও ঠাকুর হাওলা আমতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তরুন কান্তি মণ্ডল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির আহমেদ জানান, অনিয়ম দেখতে পেয়ে কেন্দ্র সচিবকে  জরিমানা, ৮ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং ৩৩ পরীক্ষার্থীর উত্তরপত্র (এমসিকিউ পদ্ধতির) বাতিলের নির্দেশ দিয়েছি।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান