ভোলা সদরে রবিবার বিকেলে হঠাৎ ঘূর্ণিঝড়ে শহরতলীর ধনিয়া ইউনিয়নের দু’টি গ্রামের অর্ধশতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। এছাড়াও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কালাসুরা ও দড়িরাম শংকর গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে প্রচণ্ড বাতাসের সঙ্গে হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে দু’টি গ্রামের অর্ধ শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়। এতে আহত হয়েছে অন্তত ৫ জন।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।
/জেবি/
আরও পড়তে পারেন: বদরুল ছিল নেশাগ্রস্ত: আইনজীবী







