পটুয়াখালীর পায়রা নদীর উপর নির্মাণাধীন লেবুখালী সেতুর বোরিং ঝিক স্ট্যাকচার (ক্রেন) ছিঁড়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম সোহল (২২)। তার বাড়ি মানিগঞ্জের শিবালয়ে।
এ দুঘর্টনায় আহত হয়েছেন ১৪ জন। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর চন্দ্র দাস একথা জানিয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
লেবুখালী সেতুর প্রকল্প কর্মকর্তা আহম্মদ শরিফ সজিব জানান, বৃষ্টির পানি এবং নদীর তীরবর্তী স্থানে ক্রেন স্থাপন করার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় কিছু শ্রমিক আহত হয়েছেন। তবে তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে কেন দুর্ঘটনাটি ঘটেছে।
দুমকি থানার ওসি দিবাকর জানান, শ্রমিকরা সেতুর পাইলের কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেন ছিঁড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
/এসটি/








