পটুয়াখালীতে ফের নির্বাচনের দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১৭:১৪আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৮:২৯

পটুয়াখালী পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন আকন। সোমবার (৬ মার্চ) দুপুরে বাহেরচর বাজারের নিজ বাস ভবনের সামনে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
এ সময় তিনি দাবি করেন, তার সাতজন কর্মী-সমর্থকদের আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন আকন বলেন, ‘সোমবার সকাল থেকে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা প্রতিবন্ধকতা থাকা সত্বেও প্রধান নির্বাচন কমিশনের আশ্বাস পেয়ে আমি বিএনপির পক্ষ থেকে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে অংশ নেই। সাধারণ মানুষের সমর্থন থাকায় আমি নির্বাচনি মাঠ থেকে উঠে আসেনি। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে দেখা যায় বহিরাগতদের ভিড়ে গোটা উপজেলা ছেয়ে গেছে। আমলীবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া সবকটি কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার ক্যাডাররা। এর আগে গত শুক্রবার মৌডুবি বাজারে নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগের ক্যাডারদের হামলায় আমার অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। আমার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই বর্তমান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানাচ্ছি চলমান নির্বাচন বাতিল করে পূনরায় সুষ্ঠু নির্বাচন দেওয়ার।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম