মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দকৃত ঘর বিত্তবানদের দেওয়ায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৮:৪৪আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৮:৪৪

বরিশাল

ভোলায় অসহায় মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দকৃত সরকারি ঘর নীতিমালা উপেক্ষা করে ধনাঢ্য ব্যক্তিদের দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা, অসহায় মুক্তিযোদ্ধাদের নামে আসা ঘর প্রকৃত অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক এর কাছে এক স্বারকলিপি দেওয়া হয়। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনেয়ারা চিনু, সাধারণ সম্পাদক মোবাশ্বের উল্যাহ চৌধুরী, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সাধারণ সম্পাদক মো. হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আনম রিয়াজ উদ্দিন প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন:  না.গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধায় ধাওয়া-পাল্টা ধাওয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান