আমদানি নির্ভরতা কমালে শত পদ্মাসেতু তৈরি করতে পারবো: শিল্পমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ১৬:৫৭আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৬:৫৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আমদানি নির্ভরতা কমিয়ে এনে দেশেই চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য উৎপাদন করতে হবে আমাদের। তাতে আর্থিক সাশ্রয় হবে এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা ভবিষ্যতে পদ্মাসেতুর মতো শত পদ্মাসেতু নিজেরাই তৈরি করতে পারবো।’

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অ্যাটলাস-জংসেন ব্র্যান্ড মোটরসাইকেলের টেস্ট ড্রাইভ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে অনেক গাড়ি ও মোটরসাইকেল আমদানি করা হয়। এতে অনেক বৈদেশিক মুদ্রা নষ্ট হয়। আমরা চাই বৈদেশিক মুদ্রা সাশ্রয় হোক। দেশে মোটরবাইক, কার উৎপাদন হলে অনেক বৈদেশিক মুদ্রা থেকে যাবে। এতে দেশের উন্নয়ন বেড়ে যাবে। এভাবে ২০৪১ এর আগেই একটি উন্নত দেশে পরিণত হওয়া সম্ভব।’

অনুষ্ঠানে অ্যাটলাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কাশেম, বাংলাদেশ স্ট্রিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 



দুই যুগেও বাড়েনি কোস্ট গার্ডের সক্ষমতা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান