আগামী বাজেট হবে ৪ লাখ কোটি টাকার বেশি: অর্থমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৭, ০৭:৪৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ০৭:৫২

ঝালকাঠিতে সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০০৯ সালে দেশের বাজেট ছিল ৯৫ হাজার কোটি টাকা। বর্তমান বাজেট তিন লাখ ৪০ হাজার কোটি টাকা আর আগামী বাজেট হবে ৪ লাখ কোটি টাকার বেশি। 

বুধবার বিকেলে স্থানীয় শিল্পকলা মিলনায়তনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আবুল মাল আবদুল মুহিত বলেন, দুই বছর পর নির্বাচন হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রচারণায় নেমে গেছেন। বর্তমান সরকারের অধীনে ২০১৯ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনে সব ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমিত হবে।

অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বড় শক্তি হলো সময় মতো তারা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে পারে। আর এ জন্য এই সরকারের অধীনে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু এই উন্নয়ন বিরোধী দলের নেত্রী বুঝতে চান না। তারা যখন বলেন, এদেশের উন্নয়ন হচ্ছে না, তখন আমাদের হাসি পাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মানুষ এখন ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করে।  

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। বিরোধী দলের নেত্রী কিছু বুঝতে চান না। তিনি যা বুঝেন তাই সঠিক মনে করেন।’

প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে যখন শ্রমিক ছাঁটাই হয় তখন আমরা নতুন নতুন কর্মক্ষেত্রে শ্রমিক নিয়োগ দিচ্ছি। আমাদের দেশের গ্রামে পর্যন্ত কোনও অভাব নেই। এটা বিশ্বের কাছে একটি অবাক বিষয়। আমাদের দেশে উন্নয়ন কর্মকাণ্ড বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে নৌকা খচিত কোট পিন পরিয়ে দেন আমু।  জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের