পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত রাসেল মারা গেছেন

পিরোজপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৪:১১আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৪:৩৯

পিরোজপুর পিরোজপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসী হামলায় আহত রাসেল শেখ সোমবার (২৪ এপ্রিল) গভীর রাতে খুলনায় আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত রাসেল শেখ (৩৮) ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখের ছেলে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই আলী শেখ।

আলী শেখ জানান, তার ফুপাতো ভাই রাসেল সোমবার বিকাল ৫টার দিকে পিরোজপুর শহরতলীর দক্ষিণ মাছিমপুর এলাকা থেকে শহরে আসার পথে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রাসেলের মাথায়, শরীর ও হাতে-পায়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। গুরুতর আহত রাসেলকে প্রথমে পিরোজপুর সদর হাসাপাতালে নেওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাত ১টার দিকে রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আলী জানান,খুলনায় ময়নাতদন্ত শেষে রাসেলের লাশ লাহুরীর গ্রামের বাড়িতে এনে দাফন করা হবে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় আবু সাঈদ নামে একজনকে রাতে গ্রেফতার করা হয়েছে।

/এসএমএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান