ভোলায় টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ভোলা প্রতিনিধি
০২ জুন ২০১৭, ১৪:১৩আপডেট : ০২ জুন ২০১৭, ১৪:১৩

মনপুরায় টর্নেডোতে ঘরবাড়ি বিধ্বস্ত ভোলার মনপুরার চরযতিন ও চরফ্যাশনের শিবা চৌমুহনীতে বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড় ও হঠাৎ টর্নেডোর আঘতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মনপুরার হাজিরহাট ইউনিয়নের চরযতিন ও সোনারচর গ্রামে সবচেয়ে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ক্ষতি হয়েছে।

স্থানীয় সাংবাদিক ছালাউদ্দিন জানান, বৃহস্পতিবার হঠাৎ টর্নেডোর আঘাতে মনপুরার হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের ২নং ওয়ার্ডের আ. গফুর মিয়া,আ. রব, মিজান,সোনারচর গ্রামের রিপন চন্দ্র দাস,কর্তাচন্দ্র দাস এবং ঢালচরের মহিউদ্দিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। চরযতিন গ্রামের মহিমা বেগম,হাজেরা বেগম,কর্তাচন্দ্র দাস,লিপস চন্দ্র দস,চরজ্ঞানের রফিকের ঘরের চালের টিন ও টিনের বেড়া উড়ে গেছে। এছাড়া উত্তর চরযতিন জামে মসজিদের চালের টিন উড়ে গেছে। গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ পড়ে অধিকাংশ ঘর নষ্ট হতে দেখা গেছে।

ভোলায় টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ জানান, হঠাৎ ঝড় ও টর্নেডোর আঘাতে কলাতলী চরের অর্ধশত কাঁচা ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। তার মধ্যে ঘরের চাল ও বেড়া উড়ে গেছে মাকসুদ,তরিকুল ইসলাম,সবুজ মাঝি,জাহানারা বেগম,ছালাউদ্দিন মাঝি,জাহাঙ্গীর মাঝির ঘরের।

চরযতিন গ্রামের মো. আলাউদ্দিন জানান, আমরা ঘুমিয়ে ছিলাম। বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে যায়। হঠাৎ দেখি প্রচণ্ড ঝড় বাতাস ছাড়ছে। প্রচণ্ড বাতাসে আমাদের ঘরের সম্পূর্ণ চাল উড়ে গেছে। বৃষ্টিতে আমাদের ঘরের সব মালামাল ভিজে গেছে। আমরা সারারাত ঘরের কোনে বসে কাটিয়েছি। সকালে দেখতে পাই টিনের চালাগুলো পুকুর পাড়ে পড়ে আছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার জানান, টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আমি বিষয়টি দেখছি।

এদিকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে চরফ্যাশন উপজেলার শিবা চৌমুহনী এলাকায়  হঠাৎ টর্নেডোতে অর্ধশত ঘরবাড়ির ক্ষতি হয়েছে। প্রচুর গাছপালা উপরে পড়েছে। চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম