সাংবাদিক হেলালের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৭, ১৪:৪৪আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৪:৪৫

সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয়, জাতীয় দৈনিক, আঞ্চলিক পত্রিকার সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

সাংবাদিক হেলালের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে মানববন্ধন মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল হক, সোশ্যাল জার্নালিস্ট গ্রুপের আহ্বায়ক মোস্তাফিজ বাদল, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক এইচ এম আল-আমিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন প্রমুখ।

বক্তরা অনতিবিলম্বে সাংবাদিক আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৫৭ ধারায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়া বক্তারা বিতর্কিত ৫৭ ধারা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

৫৭ ধারায় মামলার প্রতিবাদে মানববন্ধন বক্তারা আরও বলেন, ‘গত ৪ জুলাই মঠবাড়িয়ায় ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে সংসদ সদস্য সাংবাদিকদের প্রতি ক্ষুদ্ধ হন। সেই সংবাদ ফেসবুকে শেয়ার ও স্ট্যাটাসে কমেন্টস করার কারণে তিনি তার অনুসারী তার প্রতিষ্ঠিত কলেজের প্রভাষক ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে আমমোক্তার নামা দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছেন।’

মানববন্ধন কর্মসূচিতে পিরোজপুর জেলা পরিষদের সদস্য আজিম-উল হক, উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান আকন, সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

সাংবাদিক হেলালের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে মানববন্ধন উল্লেখ্য, মঠবাড়িয়ার ডা. রুস্তুম আলী ফরাজী ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলন করেছেন সংক্রান্ত একটি সংবাদ ফেসবুকে শেয়ার দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক হেলালের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম