আগৈলঝাড়ায় ৫২২ বছরের পুরনো মন্দিরে বার্ষিক মনসা পূজা আজ

বরিশাল প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১১:৩১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১১:৩২

আগৈলঝাড়ায় ৫২২ বছরের পুরনো মন্দিরে বার্ষিক মনসা পূজা আজ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে ৫২২ বছর আগের পুরনো গৈলা মনসা মন্দিরে মনসা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে মনসা মঙ্গঁল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত এই মন্দিরে বৃহস্পতিবার (১৭ আগস্ট) মনসার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে। বাংলা শ্রাবন মাসের শেষ দিনে প্রতি বছর এ পূজা অনুষ্ঠিত হয়। পূজার আগে গত চারদিন ধরে মন্দির আঙিনায় চলছে ‘রয়ানি গান’।

‘কবি বিজয় গুপ্ত স্মৃতি রক্ষা, মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারক চন্দ্র দে জানান, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা বিজয় গুপ্তের মন্দির থেকে মনসা দেবীর বিগ্রহ নষ্ট করে দেওয়ার পর ২০০৮ সনে ঢাকাস্থ সনাতন ধর্মের সম্প্রদায়, বিদেশে অবস্থানরত ভক্তবৃন্দদের আর্থিক অনুদানে ১ টন ওজনের পিতলের তৈরি মনসা দেবির প্রতিমা ফের স্থাপন স্থাপন করা হয়। এরপর নাট মন্দির সংস্কারের কাজ হাতে নেওয়া হয়। যার উন্নয়ন কাজ বর্তমানে শেষ হয়েছে।

গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’-এ বাক্যকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ বাৎসরিক পূজায় দেশ-বিদেশের ভক্তদের সমাগম ঘটে। প্রতি বছরের মতো এ বছরও পূজা উপলক্ষে মানত দিতে দেশ-বিদেশের ভক্তরা পূজার্ঘ্য নিয়ে আসতে শুরু করেছেন। এ বছরও মা মনসার মন্দিরের বাৎসরিক পূজা উপলক্ষে পূজা অর্চণা, ছাগ বলিদান, ভোগের প্রসাদ বিতরণ করা হবে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য মন্দির ও পূজা কমিটির নিজস্ব কর্মীর পাশাপাশি থানা পুলিশও সচেতন ও কঠোর ভূমিকা পালন করবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান