নিম্ন আদালতেও জামিন পেলেন সাংবাদিক আজমল হক হেলাল

পিরোজপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১৬:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৬:৪৪

নিম্ন আদালতেও জামিন পেলেন সাংবাদিক আজমল হক হেলাল

নিম্ন আদালতেও জামিন পেলেন দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি করেন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজীর এক অনুসারী। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জজ আদালতের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি জানান, আজমল হক হেলাল ২২ আগস্ট পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মো. কামরুল হাসান ২৭ আগস্ট রবিবার শুনানির দিন ধার্য করেন। আজমল হক হেলাল রবিবার আদালতে হাজির হলে বিচারক শুনানি শেষে পুলিশ প্রতিবেদন আদালতে জমা না হওয়া আজমল হক হেলালের জামিন মঞ্জুর করেন।

আজমল হক হেলালের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম জানান, স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদ সাংবাদিক আজমল হক হেলাল তার ফেসবুক পেজে শেয়ার দেন। এ ঘটনায় ফরাজীর অনুসারী ও মঠবাড়ীয়ার ডা. রস্তুম আলী ফরাজী ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন, ৬ জুলাই আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মঠবাড়ীয়া থানায় মামলা করেন। ওই মামলায় আজমল হক হেলাল ১১ জুলাই উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের সমন্নয়ে গঠিত বেঞ্চ তার ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

আরও পড়তে পারেন: নির্দেশনার পরও বন্যাদুর্গত এলাকায় থেমে নেই এনজিও'র কিস্তি আদায়

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী