ইলিশ শিকারের দায়ে দশমিনায় চার জেলের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১৯:২৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৯:২৩

পটুয়াখালী পটুয়াখালীর দশমিনায় তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। আজ  মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, নূর হোসেন ও আবুল কালামকে একবছর করে কারাদণ্ড এবং সানজিৎ ও আব্দুর রহমানকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তাদের সবার বাড়ি পটুয়াখালীর চড়ঘুনি এলাকায়।

দশমিনা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়েছে। তাদেরকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ১৫শ’ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।

আরও পড়ুন:
ইলিশ শিকারের দায়ে বরিশালে পাঁচ জেলের কারাদণ্ড

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম