নিখোঁজের দুই দিন পর এক জেলের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৭, ১৩:৩৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৩:৪১

নিখোঁজের দুই দিন পর এক জেলের লাশ উদ্ধার  

নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর রাঙ্গাবালীর দারছিরা নদী থেকে সাগর (১৫) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চর হালিম লঞ্চঘাটের কাছে দারছিরা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সাগর উপজেলার ফুলখালী গ্রামের অহিদুল সিকদারের ছেলে। সাগর তার বাবার সঙ্গে মাছ শিকার করতো।

জানা গেছে, সাগর গত বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাহেরচর বাজারের ওয়াপদা আবাসন মাঠে ফুটবল খেলতে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

রাঙ্গাবালী থানার সেকেন্ড অফিসার এস আই মো.জাকির হাসেন খান জানান, ‘লাশটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশে পচন ধরায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কী কারণে তার মৃত্যু হয়েছে।

আরও পড়তে পারেন: বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের