বরিশালে ডিবির হাতে ফেনসিডিল ও ইয়াবাসহ তিনজন আটক

বরিশাল প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৪:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৫:২১

গ্রেফতারের প্রতীকী ছবি বরিশাল শহরের অনামী লেন সড়কের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ডিবি পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে। বরিশাল মহানগর ডিবির উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই হেলালুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ অক্টোবর) রাতে ডিবি পুলিশের একটি দল শহরের ১৭নং ওয়ার্ডের অনামী লেনের শহীদুল হকের বাড়ির একটি ফ্ল্যাটে তল্লাশি চালায়। পরে সেখান থেকে ৬০ বোতল ফেনসিডিল, ১৩৫টি লাল ও গোলাপি রঙের ইয়াবাসহ ৫৪ পিস খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে রাইসুল ইসলাম রাজিব ওরফে বাপ্পিকে (৪০) আটক করা হয়েছে।

অন্যদিকে, মহানগর ডিবির এস আই ইউনুস আলি ফরাজী জানান, তার নেতৃত্বে ডিবি’র আরেকটি দল একই এলাকার আফসানা কটেজের বিপরীত দিকে সেলিম মিয়ার নিচ তলার ভাড়াটিয়া ‘প্যাসিফিক সার্ভেসিং সেন্টার’ দোকান থেকে সাইদুল ইসলাম নান্টু ও শ্রীকান্ত হাওলাদারকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬১টি খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: স্বামীর মালামাল নিয়ে পলায়ন, প্রেমিকের বাড়িতে গিয়ে আটক

/জেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের