মনপুরায় দু’দফা আগুনে ৯টি দোকান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১২:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১২:৩৮

আগুনে ৯টি দোকান পুড়ে গেছে ভোলার মনপুরা উপজেলা সদরে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ও সকাল সাড়ে ৭টার দিকে হাজিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ৯টি দোকান পুড়ে গেছে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সেলিনা আকতার চৌধুরী জানান, হাজিরহাট বাজারে মো. আব্বাসের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো ঘরটি পুড়ে যায় এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ঘরগুলো হলো আব্বাসের মোবাইল সার্ভিসিং দোকান, জাফরের ফুলকলি চায়ের দোকান,ফারুক গার্মেন্টস,তারেক স্টোর,চানমিয়া গার্মেন্টস,আ. রহমানের ফলের দোকান, হাসানের ফলের দোকান, হোসেন গার্মেন্টস। এছাড়াও রাত ৩টার দিকে মুকুল বেকারিতে আগুন লাগে।

মনপুরায় দু’দফা আগুনে ৯টি দোকান পুড়ে ছাই ফায়ার সার্ভিস ইনচার্জ মো. জসিমউদ্দিন বলেন, রাত ৩টার দিকে প্রথমে মুকুল বেকারিতে আগুন লাগে। খবর পেয়ে তা নিয়ন্ত্রণে আনি। সকাল সাড়ে ৭টায় আবারও আগুন লাগার কথা শুনে দ্রুত বাজারে এসে এক ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

মনপুরায় দু’দফা আগুনে ৯টি দোকান পুড়ে ছাই মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, বাজার ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় জনতা বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান