লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ২

ভোলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৫:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৬:৪৫

ট্রলার ডুবি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনায় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ফারহান ৫’ এর ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই জেলে। শুক্রবার (১৭ নভেম্বর) ভোর রাতের দিকে মেঘনার আলিমুদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে প্রাণ হারানো গিয়াসের (১৭) বাড়ি জেলার বাটামারা গ্রামে। নিখোঁজরা হলেন কামাল ও সিরাজ। তাদের বাড়ি একই এলাকায়। এছাড়া দুজনকে উদ্ধার করা হয়েছে। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভোররাতের দিকে মিজানসহ পাঁচ জেলে মেঘনায় ইলিশ শিকার করছিলেন। এ সময় যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান ৫ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে  ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই জেলে উদ্ধার হলেও বাকি তিন জেলেকে পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা গিয়াস নামে এক জেলের লাশ উদ্ধার করে। বাকিদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম