পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

পিরোজপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৪:৫২আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৫:০১

পিরোজপুর পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মিতু (৩) নামে এক শিশু ও নাজমুল শেখ (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে। পিরোজপুর সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইন্সপেক্টর জানান, পিরোজপুর বাইপাস সড়ক এলাকার বাসিন্দা সুমন শেখের মেয়ে মিতু সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাস্তা পার হওয়ার  সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

অপরদিকে সোমবার সকাল ১০টার দিকে পিরোজপুরের নাজিরপুর সড়কের গণকপাড়া এলাকায় বাস থেকে নামতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজমুল শেখ নামে এক যুবক আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম