বরগুনায় মাদক ব্যবসায়ীসহ ৮২ জনের আত্মসমর্পণ

বরগুনা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩

বরগুনা বরগুনা জেলা পুলিশের আয়োজনে এক অনুষ্ঠানে ৮২ জন মাদক বিক্রেতা  ও মাদকসেবী আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে এই অনুষ্ঠান হয়। এর আগে পুলিশের উদ্যোগে এক সাইকেল র‌্যালি হয়। ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না’ এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‍্যালি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সে এসে শেষ হয় র‌্যালিটি।  পরে পুলিশ লাইন্স মিলনায়তনে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আত্মসমর্পণ, পুনর্বাসন, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জেলায় মোট ৮২ জন মাদক বিক্রেতা ও মাদকসেবী আত্মসর্মপণ করে। এর মধ্যে বরগুনার ২১ জন, আমতলীর  ২৫ জন, পাথরঘাটার ১১ জন, বামনার ৫ জন, বেতাগীর ১২ জন এবং তালতলীর ৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী পুনর্বাসনের আওতায় আসেন। আত্মসমর্পণ শেষে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।

বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, বরগুনা পৌর মেয়র মো. শাহদাত হোসেন, কমিউনিটি পুলিশিং এর সভাপতি আ. মোতালেব মৃধা।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম