ফেরিতে জাহাজের ধাক্কা, চারটি গাড়ি নদীতে

পিরোজপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১০:১৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১১:২৬

জাহাজের ধাক্কায় ফেরি ডুবি পিরোজপুরের কঁচা নদীতে জাহাজের ধাক্কায় একটি ফেরির একাংশ ডুবে গেছে। এতে ফেরিতে থাকা একটি যাত্রীবাহী বাস ও তিনটি ট্রাক নদীতে পড়ে গেছে। তবে চালক দ্রুত ফেরিটি চরে উঠিয়ে দেওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী ও ফেরির দায়িত্বে থাকা আবদুল হামিদ একথা জানিয়েছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, একটি যাত্রীবাহী গাড়ি ও ৮টি ট্রাক নিয়ে ফেরিটি কঁচা নদীর মাঝ বরাবর পৌঁছালে বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ ধাক্কা দেয়। এতে ফেরির একটি  ইঞ্জিন বিকল হয়ে যায়।  ফেরিতে থাকা অন্য ইঞ্জিন দিয়ে তা চালিয়ে বেকুটিয়া এলাকার চরে উঠিয়ে দেয় চালক।

ফেরি ডুবে গাড়ি নদীতে পড়ে গেছে

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ফেরিকে ধাক্কা দেওয়া লাইটারেজ জাহাজটিকে আটকের চেষ্টা চলছে।

ওসি জানান, ফেরিতে থাকা যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির যাত্রী ও ট্রাকে থাকা গরু সরিয়ে আনা হয়েছে তীরে।

কাউখালী দমকল বিভাগের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, একটি বাস ও তিনটি ট্রাক নদীতে পড়ে গেছে। তবে ফেরি চালক দ্রুত ফেরিটি চরে উঠিয়ে দেওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ক্রেন দিয়ে ফেরিতে থাকা ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আরেকটি ফেরি আনা হয়েছে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম