বরিশালে ওষুধ কারখানায় অবৈধ ওষুধ জব্দ: তিন লাখ টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৪২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৪২

ওষুধ কারখানা থেকে জব্দ ওষুধ  

বরিশাল নগরী থেকে রেজিস্ট্রেশন-বিহীন ও অনুনমোদিত ৭ ধরনের ট্যাবলেট ও ক্যাপসুল জব্দ করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস নামক একটি ওষুধ প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

জব্দ অসুধের মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মঙ্গলবার মধ্যরাতে জব্দ ওষুধগুলো পুড়িয়ে ফেলা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর রাকিব-উজ-জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস নামে ওষুধ কারখানায় মঙ্গলবার দুপুর থেকে অভিযান শুরু করে র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার রাত ১১টার দিকে ওষুধ প্রশাসনের সুপারভাইজার তানভির আহমেদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় কারখানাটিতে বিভিন্ন নামের ৫টি রেজিস্ট্রেশন বিহীন ওষুধ এবং ২ টি অনুনোমদিত ওষুধ উৎপাদিত হচ্ছে। 

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নির্মাণাধীন গুদামের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে প্রায় একশ’ কাটুন ভর্তি ৭ ক্যাটাগরির ওষুধ জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। যার মধ্যে নিওসটিন আর-১৫০, রেনিটিডিন-১৫০, মেট্রল, ইন্দোপ্রোক্স মিক্স-৫০০, রিবোফ্লোবিন, ডাইক্লোফেনাক নামের ওষুধ রয়েছে।

ওষুধ কারখানার কাগজপত্র পরীক্ষা করছে র‌্যাব

এসব ওষুধের মধ্যে নিওসটিন আর-১৫০ ও ইন্দোপ্রোক্স মিক্স-৫০০ উৎপাদনের কোনও অনুমতি নেই। বাকি ওষুধগুলো উৎপাদনের জন্য কোনও রেজিস্ট্রেশন নেই।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) রিপন বিশ্বাস জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ওষুধ উৎপাদনের দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএফএম আনোয়ারুল হককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর জব্দ ওষুধ পুড়িয়ে ফেলা হয়। বাজার থেকে এসব ওষুধ ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে শুধু এই কোম্পানি নয়, অন্যসব কোম্পানিতে অভিযান চালানোসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

ওষুধ প্রশাসন বরিশালের ড্রাগ সুপার তানভীর আহম্মেদ জানান, যেসব ওষুধ জব্দ করা হয়েছে সেগুলো আনরেজিস্ট্রার্ড প্রডাক্ট। ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে কিছু কাগজপত্র অনুমোদন প্রাপ্তির প্রসেসিং-এ থাকলেও সব ওষুধই যথাযথ নিয়ম মেনে উৎপাদন ও বাজারতকরণ করা হচ্ছে বলে দাবি করছেন ফার্মাসিউটিক্যালসটির ম্যানেজিং ডিরেক্টর এ এফ এম আনোয়ারুল হক সাব্বির।

আরও পড়ুন: সুন্দরবনে ড্রোন উদ্ধার: ট্যুরিজম কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম