স্কুলছাত্র আবির হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

বরিশাল প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ০২:৪৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ০২:৪৮

বরিশাল আছমত আলী খান (এ কে) ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবির রবি দাস হত্যা মামলার প্রধান আসামি মিরাজ (১৫) আদালতে আত্মসমর্পণ করেছে। বুধবার (২৮ ডিসেম্বর)  দুপুর বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে মিরাজ জামিন আবেদন করে। পরে আদালতের বিচারক চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম ফারুক তার জামিনের আবেদন নাকচ করে তাকে যশোরে কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি মিরাজ সন্যামত নগরীর ৯নং ওয়ার্ডের ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল সন্যামতের ছেলে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে নগরের ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ কে স্কুলের জেএসসি পরীক্ষার্থী আবির রবি দাসের মাথায় ব্যাট দিয়ে সজোরে আঘাত করে তারই সহপাঠী মিরাজ।
গুরুতর আহত অবস্থায় আবিরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে মৃত্যু হয় তার।
এ ঘটনায় আবিরের বাবা জয় রবি দাস বাদী হয়ে মিরাজসহ চার জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন- বরিশালে সহপাঠির ব্যাটের আঘাতে স্কুল ছাত্র নিহত

স্কুলছাত্র আবিরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বরিশালে মানববন্ধন

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম